× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারায়ণগঞ্জ-১ আসনের ৯ কেন্দ্রে এগিয়ে ধানের শীষ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২০ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৮ পিএম

নারায়ণগঞ্জ-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া ও দাড়িপাল্লা প্রতীকের মো. আনোয়ার হোসেন মোল্লা। ছবি কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জ-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া ও দাড়িপাল্লা প্রতীকের মো. আনোয়ার হোসেন মোল্লা। ছবি কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। ইতোমধ্যেই ফল প্রকাশ করেছে কয়েকটি কেন্দ্র। এর মধ্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের ৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন।

৯ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৫৮২ জন। প্রাপ্ত ভোটের হিসাবে মোস্তাফিজুর রহমান ভুঁইয়া পেয়েছেন ১২ হাজার ২৮৩ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লা প্রতীকের মো. আনোয়ার হোসেন মোল্লা পেয়েছেন ৪ হাজার ৪৭৮ ভোট। মোট ৭ হাজার ৮০৫ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন ধানের শীষের প্রার্থী।

কেন্দ্রভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, কিডস ইন্টারন্যাশনাল স্কুল (কেন্দ্র-৬১) থেকে মোস্তাফিজুর রহমান ভূইয়া সর্বোচ্চ ১ হাজার ৮৭৩ ভোট পান। এছাড়া পিতিলগঞ্জ পশ্চিমপাড়া মোস্তদাই (কেন্দ্র-১০৪) থেকে ১ হাজার ৬১৮ এবং নাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র-১১০) থেকে ১ হাজার ৫৮৯ ভোট পান তিনি। নাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার ব্যবধান সবচেয়ে বেশি—এখানে তিনি প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ হাজার ৩৪৪ ভোটে এগিয়ে রয়েছেন। অন্যদিকে কিডস ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী সর্বোচ্চ ১ হাজার ১৪৩ ভোট পান, যা তার প্রাপ্ত ভোটের মধ্যে সবচেয়ে বেশি।

নয় কেন্দ্র মধ্যে তিনটি কেন্দ্রে গণভোটের ফলাফলও পাওয়া গেছে। ৯৮ নম্বর কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ হাজার ২৫৩টি এবং ‘না’ ৩০০টি। ১০২ নম্বর কেন্দ্রে ‘হ্যাঁ’ ৯৪৬ ও ‘না’ ২৬২। তবে ১১০ নম্বর কেন্দ্রে চিত্র ভিন্ন—এখানে ‘না’ ভোট ৯০৫টি, যা ‘হ্যাঁ’ ভোট ৮৪০টির চেয়ে বেশি। তিন কেন্দ্র মিলিয়ে মোট ‘হ্যাঁ’ ভোট ৩ হাজার ৩৯ এবং ‘না’ ভোট ১ হাজার ৪৬৭টি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা