× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরপুর-১

ব্যালট ছিনতাইয়ের দায়ে যুবকের ৩ বছরের কারাদণ্ড

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৭ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৮ পিএম

মাসুদ মিয়া। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাসুদ মিয়া। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শেরপুর-১ আসনে ভোটকেন্দ্র থেকে ব্যালট বই ছিনতাইয়ের দায়ে মাসুদ মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে লাঙ্গল প্রতীকের এজেন্ট মো. বেলাল হোসেনকে (৪৮) নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন করার দায়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত মাসুদ মিয়া নলবাইদ এলাকার আবুল হাসেম কানির ছেলে।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভুঁঞা জানান, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে শেরপুর-১ (শেরপুর সদর) আসনের চরমোচারিয়া ইউনিয়নের ৯৮নং নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র হতে বিএনপি নেতা মো. রাহাত হোসেন, বিএনপি কর্মী বাবুল মিয়া, জাহাঙ্গীর হোসেন, রুবেল মিয়াসহ ১৫ থেকে ১৬ জন বিএনপির নেতাকর্মী ভোট কেন্দ্র দখল করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদের বের করে দিয়ে অবৈধভাবে ভোট দেওয়া শুরু করেন।

তিনি বলেন, ওইসময় ধানের শীষ প্রতীক সম্বলিত অবৈধ সিল মারা ২৬ টি ব্যালট পেপার নির্ধারিত বক্সে ফেলেন এবং গণভোট ও প্রতীক সম্বলিত ২টি ব্যালট পেপারের বই নিয়ে যায়। পরবর্তীতে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পরিকল্পনা কমিশনের সহকারী সচিব শিবরাজ চৌধুরী, সেনাবাহিনীর টহল টিম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত কেন্দ্রে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরে ব্যালট ছিনতাইয়ের অভিযোগ প্রমাণিত হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসান ভূঁইয়া অভিযুক্ত মাসুদ মিয়াকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। এছাড়া ওই কেন্দ্রে লাঙ্গল প্রতীকের এজেন্ট নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় তাকে দুই হাজার টাকা জরিমানা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা