সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৩ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪৮ পিএম
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. রেজাউল করিম।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে অনিয়মের খবর পাওয়ার পর তিনি এ সিদ্ধান্ত নেন বলে জানান।
সংবাদ সম্মেলনে রেজাউল করিম অভিযোগ করেন, অধিকাংশ ভোটকেন্দ্রে তার নিয়োজিত এজেন্টদের প্রবেশ করতে দেওয়া হয়নি। পাশাপাশি কিছু কেন্দ্রে প্রকাশ্যে জাল ভোট দেওয়ার ঘটনাও ঘটছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে। এ অবস্থায় নির্বাচনে অংশগ্রহণের পরিবেশ নেই উল্লেখ করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।