× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর ওপর হামলাচেষ্টার অভিযোগ

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৫ পিএম

মজিবর রহমান মঞ্জুর প্রধান নির্বাচনি এজেন্ট আনম আব্দুর রহিমের গাড়ি ভাঙচুর করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মজিবর রহমান মঞ্জুর প্রধান নির্বাচনি এজেন্ট আনম আব্দুর রহিমের গাড়ি ভাঙচুর করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনী সদর আসনে সংসদ সদস্য প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে।

লেমুয়া ইউনিয়নের মজুমদার হাটে শেখ মজিবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

এবি পার্টি ফেনী শাখার মিডিয়া সম্পাদক হাবিব মিয়াজীর অভিযোগ, দুপুরে মজিবুর রহমান মঞ্জু ওই কেন্দ্র পরিদর্শনে গেলে স্থানীয় বিএনপি কর্মী আব্দুল হান্নান ও শহিদের নেতৃত্বে একদল বিএনপি কর্মী বিভিন্ন ধরনের আপত্তিকর কথা বলতে থাকে। এক পর্যায়ে তারা মঞ্জুর দিকে তেড়ে আসে। ঈগল মার্কার উপস্থিত সমর্থকরা মঞ্জুকে ঘিরে ধরে হামলা থেকে রক্ষা করে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে তালহা নামে একজন ঈগল সমর্থককে মারধর করে বিএনপি কর্মীরা।

এছাড়া ধর্মপুরের জোয়ার কাছাড় কেন্দ্রে মজিবর রহমান মঞ্জুর প্রধান নির্বাচনি এজেন্ট আনম আব্দুর রহিমের ওপর হামলা এবং তার গাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। স্থানীয় বিএনপি নেতা জামাই কামরুলের নেতৃত্বে এই হামলা হয় বলে অভিযোগ রয়েছে।

এদিকে পাঁচগাছিয়া ইউনিয়িনের এলাহিগঞ্জে ঈগল মার্কার বেশ কয়েকজন সমর্থককে আহত করার অভিযোগ উঠেছে। হামলায় শর্শদী ইউনিয়নের ঘাগরা এবং ফরহাদ নগরের কালিদাস উচ্চ বিদ্যালয়ে স্থানীয় জামায়াতের এক নেতাকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে

অভিযুক্তদের বক্তব্য জানতে মুঠোফোনে বারবার কল দিলে তারা রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফৌজুল আজিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা