× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘বলে চোরা ভোট নাই, গিয়ে দেখি আমার ভোট আরেকজনে দিয়ে দিয়েছে’

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৩ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০০ পিএম

ভুক্তভোগী ভোটার ইশরাত পারভিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভুক্তভোগী ভোটার ইশরাত পারভিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলি) আসনে ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে দাবি করেছেন ওই আসনের ইশরাত পারভিন নামের এক ভোটার। তালিকায় নাম থাকা সত্ত্বেও তিনি বুথে গিয়ে দেখেন তার ভোট দেওয়া হয়ে গেছে।

জেলার পাহাড়তলি বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী জানান, তার শশুরবাড়ি হালিশহর বি ব্লকে হলেও ওয়ারলেস কলোনীর ৫নং লেইন থেকে রিজার্ভ রিক্সা করে ভোট দিতে এসেছিলেন। বুথে গিয়ে জানতে পারেন তার ভোট ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে, যা “অগ্রহণযোগ্য” ও “অবৈধ” বলে মন্তব্য করেন তিনি।

ইশরাত পারভিন বলেন, “বলছে চোরা ভোট নাই, সুশৃঙ্খলভাবে ভোট হবে—তবু আমি গিয়ে দেখি আমার ভোট অন্যজন দিয়ে দিয়েছে। এটা কি কোনো নিয়ম? আমি আমার ভোট দিতে এসেছি”।

পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রিফাত-উর-রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ওই নারীর অভিযোগ সত্য। এই কেন্দ্রে এ ধরনের একটি ঘটনা ঘটেছে। পরে তার ভোটকে টেন্ডার ভোট হিসেবে গ্রহণ করা হয়েছে”।

টেন্ডার ভোট প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “টেন্ডার ভোট গণনা করার একটি নির্দিষ্ট প্রক্রিয়া আছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা