× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়া-৬

জামায়াত নেতাকে তুলে নেওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

বগুড়া অফিস

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫০ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৯ পিএম

বগুড়া-৬ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে জামায়াতে ইসলামীর বুথ ভাঙচুর করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়া-৬ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে জামায়াতে ইসলামীর বুথ ভাঙচুর করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়া-৬ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে জামায়াতে ইসলামীর বুথ ভাঙচুরের পর এক জামায়াত নেতাকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে।

মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বৃহস্পতিবার ভোট শুরুর পর সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় জামায়াতে ইসলামীর অন্তত তিন নেতা-কর্মীকে মারধর করা হয়।

জামায়াতে ইসলামীর অভিযোগ, ঘটনার পর থেকেই শেখেরকোলা ইউনিয়ন জামায়াতের ৭ নাম্বার ওয়ার্ড সভাপতি মাহফুজুর রহমান নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আশপাশের এলাকায় অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর ভোটকেন্দ্রের বুথের ভাঙা চেয়ার ও পুড়িয়ে দেওয়া ভোটার তালিকা উদ্ধার করে সেনাবাহিনী। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ জামায়াতে ইসলামীর নেতা মাহফুজুর রহমানের খোঁজ পাওয়া যায়নি।

বগুড়া শহর জামায়াতের গণমাধ্যম বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন বলেন, “বিভিন্ন স্থানের মতো করে বগুড়াতেও আমাদের নেতা-কর্মীদের ওপরে হামলা ও আক্রমণ হচ্ছে। শেখেরকোলায় বিএনপি আমাদের নির্বাচনি বুথে হামলার পর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাহাফুজকে তুলে নিয়ে গেছে। এখনও তার সন্ধান পাওয়া যায়নি।”

এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

বগুড়া সদর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম কাজ করছে। জামায়াতের পক্ষ থেকে অভিযোগ আমলে নেওয়া হয়েছে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা