× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তথ্যের গড়মিল, অগ্রদূত স্কুল কেন্দ্রে ভোট দিতে পারেননি অন্তত ৩০ জন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৯ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৩ পিএম

ছবি: এআই

ছবি: এআই

ভোটার তালিকার তথ্যগত গড়মিলের কারণে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় অগ্রদূত স্কুল ভোটকেন্দ্রে অন্তত ৩০ জন ভোটার ভোট দিতে পারেননি বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল থেকে কেন্দ্রটিতে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হলেও তালিকায় নাম, সিরিয়াল নম্বর বা অন্যান্য তথ্যের অসঙ্গতি থাকায় তাদের ভোট গ্রহণ করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ভোটাররা।ভোট দিতে না পেরে অনেকেই ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।

কয়েকজন ভোটার অভিযোগ করে বলেন, “আমাদের এনআইডি সঠিক আছে, আগেও এ কেন্দ্রেই ভোট দিয়েছি। কিন্তু এবার এসে দেখি তালিকায় তথ্য মিলছে না। বিষয়টি জানালেও কোনো কার্যকর সমাধান দেওয়া হয়নি”।

কেন্দ্র সূত্রে জানা যায়, ভোটার তালিকায় তথ্যের গড়মিল থাকায় প্রিজাইডিং কর্মকর্তারা আইনগত সীমাবদ্ধতার কথা উল্লেখ করে ভোট গ্রহণে অপারগতা প্রকাশ করেন।

এ বিষয়ে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বলেন, “ভোটার তালিকায় তথ্য না মিললে বা প্রয়োজনীয় যাচাই সম্পন্ন না হলে আইন অনুযায়ী ভোট গ্রহণ করা যায় না। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসরণ করেই আমরা দায়িত্ব পালন করছি”।

ভুক্তভোগী ভোটারদের অভিযোগ, আগেভাগে ভোটার তালিকা যাচাই ও সংশোধনের কার্যকর উদ্যোগ না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে দাবি জানান।

এ ঘটনায় এলাকায় কিছু সময় উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা