× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পীরগঞ্জে ভোটারদের টাকা দেওয়ায় জাতীয় পার্টির দুই নেতাকে অর্থদণ্ড

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৬ পিএম

পীরগঞ্জে ভোটারদের টাকা দেওয়ায় বুধবার জাতীয় পার্টির দুই নেতাকে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পীরগঞ্জে ভোটারদের টাকা দেওয়ায় বুধবার জাতীয় পার্টির দুই নেতাকে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঠাকুরগাঁও-৩ আসনের পীরগঞ্জ উপজেলায় ভোটারদের কাছে লাঙ্গল প্রতীকের পক্ষে টাকা বিতরণ করায় জাতীয় পার্টির দুই নেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার লোহাগাড়া চাঁদপুরে বুধবার এই ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ভোমরাদহ ইউনিয় জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ আলী এবং সাংগঠনিক সম্পাদক শাহিন।

স্থানীয়রা জানান, ভোমরাদহ ইউনিয় জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ আলীর মিল চাতালের গোডাউন ঘরে বুধবার ভোটারদের মাঝে টাকা বিতরণ করছিলেন। এ সময় নির্বাচনি দায়িত্বে থাকা পীরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম ইশফাকুল কবীর সেখানে উপস্থিত হন। তাদের উপস্থিতি ভোটার ও নেতা-কর্মীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম ইশফাকুল কবীর ভ্রাম্যমাণ আদালত বসালে আশরাফ আলী ও শাহিন ভোটারদের কাছে টাকা বিতরণের কথা স্বীকার করে ক্ষমা চান। বিচারক সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ২৭ ধারার আশরাফ আলীকে ৫ হাজার ও শাহিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা