রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩২ পিএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৩ পিএম
লাঠি ও ইটপাটকেল মজুত করার দায়ে বতবসায়ীকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নির্বাচনের আগের দিন লাঠি ও ইটপাটকেল মজুত করার দায়ে রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক হার্ডওয়্যার ব্যবসায়ীকে ১০ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে উপজেলার নারুয়া বাজারের ঘর থেকে ৫৪টি লাঠি ও ৫ ব্যাগ ইট-পাটকেল জব্দ করা হয়।
বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বালিয়াকান্দি আর্মি ক্যাম্পের একদল সেনা সদস্য অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।
দণ্ডপ্রাপ্ত হিলাল উদ্দিন বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের আজগর আলী মণ্ডলের ছেলে।
এহসানুল হক শিপন বলেন, উপজেলার নারুয়া বাজারের ঘরে ৫৪টি লাঠি ও ৫ ব্যাগ ইট-পাটকেল জব্দ করা হয়। এসময় দণ্ডবিধি ১৮৬০ এর ১৭১ (চ) ধারায় হিলাল উদ্দিনকে ১০ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।