× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাক্টরচাপায় চালকের সহকারী নিহত

কুড়িগ্রাম সংবাদদাতা

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২২ ১৬:০১ পিএম

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২ ১৬:২৪ পিএম

প্রবা অলংকরণ

প্রবা অলংকরণ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ট্রাক্টরচাপায় চালকের সহকারী নিহত হয়েছেন।

শনিবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফুলবাড়ী-কুলাঘাট সড়কের গাবেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী ধরলা ব্রিজ পাড়ের নুর জামাল হকের ছেলে।

ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) সারওয়ার পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার খড়িবাড়ী এলাকায় গ্রাহকের বাড়িতে বালু দিয়ে খালি ট্রাক্টর নিয়ে ফিরছিলেন চালক সহিদুল ইসলাম ও সহকারী শরিফুল ইসলাম। পথে ফুলবাড়ী-কুলাঘাট সড়কের গাবেরতলে ভ্যান সামনে পড়লে দ্রুতগতির ট্রাক্টরটি নিয়ন্ত্রণের চেষ্টা করেন চালক। এতে ট্রাক্টরের পেছনে ডালায় থাকা সহকারী উল্টে চাকার নিচে এসে পড়েন। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাজমিন নাহার বলেন, ‘নিহতের শরীরের বাঁ পাশে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে নিয়ে আসার আগে তার মৃত্যু হয়েছে।’

পুলিশ পরিদর্শক সারওয়ার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। পরিবারের অভিযোগ পেলে পরে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা