× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংসদ নির্বাচন

রংপুরে ৩ আসনে ২০৪ কেন্দ্রের দায়িত্বে মেট্রোপলিটন পুলিশ

রংপুর অফিস

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৮ পিএম

 রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্সে মঙ্গলবার বিকালে নির্বাচনি ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্সে মঙ্গলবার বিকালে নির্বাচনি ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রংপুরে ৩টি আসনের ২০৪টি কেন্দ্রে নির্বাচনি দায়িত্ব পালন করবে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

নির্বাচন উপলক্ষে মঙ্গলবার বিকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্সে ব্রিফিং প্যারেডে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী।

তিনি জানান, রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি করপোরেশন), রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন), রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের আংশিক অংশের ২০৪টি কেন্দ্রে নির্বাচনি দায়িত্ব পালন করবে মেট্রোপলিটন পুলিশ।

এতে মেট্রো পুলিশের ১ হাজার ৪০৮ জন জনবলসহ পুলিশ হেডকোয়াটার্সের সহযোগিতায় এপিবিএন, সিআইডি, পুলিশ ট্রেনিং সেন্টারের জনবল কাজ করবে। এছাড়া নগরীর প্রতিটি কেন্দ্রকে গুরুত্ব দেওয়াসহ ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মজিদ আলী বলেন, নির্বাচনে ভোটকেন্দ্র ও এর আশপাশের এলাকার নিরাপত্তায় কাজ করবে পুলিশ। আমরা কোনও কেন্দ্রকে হালকা ভাবে দেখছি না। প্রয়োজন ও গুরুত্ব বিবেচনায় অনেক ভোটকেন্দ্রে ঝুঁকি নিরসনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেসব কেন্দ্রে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স বাড়ানো হয়েছে। এছাড়া গোয়েন্দা তথ্য নিয়ে কেন্দ্রগুলোকে নজরদারিতে রাখা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার নরেশ চাকমা, উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান, তোফায়েল আহমেদসহ অন্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা