বিবিসি বাংলা
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৫ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৫ পিএম
প্রতীকী ছবি
নেত্রকোণা সদর উপজেলার একটি ভোটকেন্দ্রের বুথে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে।
নেত্রকোণা সদর থানার এসআই মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “গতকাল মধ্যরাতে নূরপুর সিধরপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের একটি বুথে এ ঘটনা ঘটে।
"তবে সামান্য আগুন লাগে, শুধু একটি বেঞ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শুনেছি," বলেন তিনি।
তবে স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ও পুলিশকে জানালে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।
কারা আগুন লাগিয়েছে, তা জানা গেছে কি না জানতে চাইলে তিনি বলেন, "এ বিষয়ে আমি কিছু জানি না। আমার ঊর্ধ্বতনদের সাথে কথা বলে দেখতে পারেন"।
যদিও নেত্রকোণা সদর থানার ওসিকে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায়নি।