কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৫ পিএম
কুমিল্লায় ডোবা সেঁচে সোমবার বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে র্যাব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুমিল্লায় ডোবা সেঁচে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে র্যাব।
জেলার সদর উপজেলার কটকবাজার গ্রামে মঙ্গলবার ভোররাত থেকে দুপুর পর্যন্তএই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, অভিযানে তিনটি পিস্তল, একটি রিভলবার, দুটি ওয়ান শুটার গানসহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ধারালো অস্ত্রের মধ্যে রয়েছে দা, ছুরি ও চাইনিজ কুড়াল। এসব অস্ত্র দুটি বস্তায় ভরে সাদা বস্তা ও স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায়।
র্যাব কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ডোবাটি সীমান্ত এলাকা থেকে প্রায় সাড়ে তিনশ মিটার দূরে অবস্থিত। মঙ্গলবার ভোর থেকেই ডোবা সেঁচে অস্ত্র উদ্ধারের কার্যক্রম শুরু হয় এবং দুপুর সোয়া ১২টার দিকে অভিযান শেষ হয়।
তিনি আরও জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।