প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১১ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৪ পিএম
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ফটো
গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী মনজুরুল করিম রনির নির্বাচনি প্রচারে গ্যাস বেলুনের বিস্ফোরণের ঘটনায় দগ্ধের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২১।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সোমবার সন্ধ্যায় দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। তবে আহতরা সকলেই আশঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের দেওয়া তথ্যমতে, হৃদয়ের মুখসহ ১২%, রমজান ১১%, তাসিন ৯%, শাওন ৭%, আকাশ ৬%, রাফি ৬%, নির্জন ৬%, হাসু ৫%, নুরু ৫%, সিয়াম ৫%, ইমাম ৫%, বিজয় হাসান ৪%, মারুফ ৩%, আল-আমিন ৩%, রাব্বি ৩%, মিনহাজ ৩%, অনিক ২%, ইমরান ১% দগ্ধ। এছাড়া বিপ্লব এবং রুবেলের দগ্ধের পরিমাণ খুবই সামান্য।
এর আগে গাজীপুরের টঙ্গী বাজারে মেইন রোডে সোমবার বিকালে গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী মনজুরুল করিম রনির নির্বাচনি প্রচারের সময় একটি ঘরের ভিতরে রাখা বেশ কিছু গ্যাস-বেলুন বিস্ফোরণে আহত হন তারা।
আহতদের তালিকা