কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩৯ এএম
ঝিনাইদহের কালীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ২৪টি ককটেল, দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ৭টার দিকে উপজেলার পাইকপাড়া গ্রামের মধু বিশ্বাসের চাতালের পশ্চিম পাশে একটি ব্রিজের নিচ থেকে এসব উদ্ধার করা হয়।
অভিযানকালে একটি ব্যাগের ভেতরে সংরক্ষিত অবস্থায় ২৪টি ককটেল, ৬টি লোহার তৈরি দা ও ১৮টি লাঠি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংস কর্মকান্ড চালানোর উদ্দেশ্যে এসব অস্ত্র মজুদ করা হয়েছিল।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে অস্ত্রগুলো উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।”