× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যৌথবাহিনীর অভিযানে এক হাজার রোহিঙ্গা আটক

কক্সবাজার ও উখিয়া প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১১ এএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৭ পিএম

রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারি রোহিঙ্গাদের রবিবার ভোরে আটক করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী । ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারি রোহিঙ্গাদের রবিবার ভোরে আটক করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী । ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অনুষ্টিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারি রোহিঙ্গাদের আটকে অভিযান শুরু করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী। এতে অন্তত এক হাজার রোহিঙ্গাকে আটক করা হয়েছে। অভিযান এখনও অব্যাহত রয়েছে।

উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীসহ আশপাশের এলাকায় রবিবার ভোর থেকে এ অভিযান চালানো হয়েছে।

যৌথবাহিনীর সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন সহিংসতামুক্ত ও নির্বিঘ্ন করতে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর নেতৃত্বে সক্রিয় রয়েছে যৌথবাহিনীর সদস্যরা। এতে রোববার ভোররাতে উখিয়া উপজেলার বালুখালী সহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারি অন্তত হাজারখানেক রোহিঙ্গাকে আটক করা হয়। এসব রোহিঙ্গা ক্যাম্পের প্রশাসনের অনুমতি ও অবহিত করা ছাড়াই দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করছিল।

অভিযান এখনও অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন যৌথবাহিনীর সংশ্লিষ্টরা।

এর আগে চট্টগ্রামের দোহাজারির বার্মা কলোনী সহ আশপাশের এলাকায় কয়েক দফা অভিযান চালিয়ে ৫ শতাধিক রোহিঙ্গাকে আটক করে যৌথবাহিনী। পরে তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা