× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিয়ানমার থেকে গুলি

২৭ দিন পর মারা গেল শিশু হুজাইফা

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩০ পিএম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৯ পিএম

টানা ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়ে শেষ পর্যন্ত শনিবার হার মানে মাত্র ৯ বছরের নিষ্পাপ শিশু হুজাইফা। ছবি: সংগৃহীত

টানা ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়ে শেষ পর্যন্ত শনিবার হার মানে মাত্র ৯ বছরের নিষ্পাপ শিশু হুজাইফা। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত তৃতীয় শ্রেণির ছাত্রী হুজাইফা সুলতানা আফনান আর নেই। ঢাকার জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।

টানা ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়ে শেষ পর্যন্ত হার মানে মাত্র ৯ বছরের এই নিষ্পাপ শিশু।

হুজাইফার চাচা সওকত মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে আইসিইউতে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হলেও শিশুটির শরীর থেকে গুলিটি বের করা সম্ভব হয়নি।

হুজাইফার মৃত্যুর খবরে পুরো পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বাড়িতে চলছে হৃদয়বিদারক মাতম। মা-বাবা, দাদি, ফুফু ও আত্মীয়স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ।

একমাত্র মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ মা সুমাইয়া আক্তার বারবার বিলাপ করে বলছেন, “ও আমার কলিজার পুতুনি, একবার মা বলে ডাক দে।” মেয়ের স্কুলের বই বুকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদছেন তিনি। তার কান্নায় প্রতিবেশীরাও চোখের পানি ধরে রাখতে পারছেন না।

হুজাইফার চাচা শাখাওয়াত অভিযোগ করেন,“সরকার যদি আরও গুরুত্ব দিয়ে চিকিৎসা করত, তাহলে হয়তো আমার হুজাইফাকে বাঁচানো যেত। আমরা আল্লাহর কাছে ওকে হারালাম। সবাই ওর জন্য দোয়া করবেন।”

গত ১৩ জানুয়ারি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছা ব্রিজ এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হয় হুজাইফা আফনান। 

সে লম্বাবিল গ্রামের জসীম উদ্দিনের মেয়ে এবং লম্বাবিল হাজী মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

একটি নিষ্পাপ প্রাণের এমন মর্মান্তিক মৃত্যু সীমান্ত এলাকার নিরাপত্তা ও সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে নতুন করে গভীর উদ্বেগ ও প্রশ্নের জন্ম দিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা