× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিয়ের অনুষ্ঠানে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০৭ পিএম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ০০:২০ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠানে গিয়ে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে হাবিবুল মোস্তফা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

উপজেলার ক্রসিং এলাকায় হক কনভেনশন হলের পাশের একটি নির্মাণাধীন ভবনে শুক্রবার বিকেল ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার অপারেশন অফিসার নুরুল ইসলাম।

নিহত হাবিবুল মোস্তফা চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলাউদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে প্রতিবেশী শামসুল আলমের মেয়ের বিয়ের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে হক কনভেনশন হলে আসে হাবিবুল। খেলাধুলার সময় সে পাশের নির্মাণাধীন ভবনের নিচতলার অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে যায়। স্বজনরা কিছুক্ষণ খোঁজাখুঁজির পর শিশুটিকে সেপটিক ট্যাংক থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন।

শিশুটিকে উদ্ধারকারী তৌহিদুল ইসলাম জানান, কমিউনিটি সেন্টার থেকে চিৎকার শুনে তিনি বেরিয়ে এসে শিশুটিকে সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে থাকতে দেখেন। অনেকেই সাহস না পেলেও তিনি ট্যাংকে নেমে শিশুটিকে উদ্ধার করেন।

কর্ণফুলী থানার এসআই জয়নাল জানান, লাশ উদ্ধারের পর পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং পাঁচজন সাক্ষীর উপস্থিতিতে লাশ পরিবারকে হস্তান্তর করা হয়েছে। 

স্থানীয়রা অভিযোগ করেছেন, নির্মাণাধীন ভবনটি হক কনভেনশন হলের মালিকের আত্মীয় কামনুর নাহারের। বারবার সতর্ক করার পরও সেপটিক ট্যাংকের ঢাকনা দেওয়া হয়নি, যার ফলে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা