× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দৌলতদিয়ার পদ্মায় নিখোঁজের ২৪ ঘণ্টা পার, উদ্ধার হয়নি রেজাউল

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৪ পিএম

দৌলতদিয়ায় নিখোঁজ রেজাউলের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দৌলতদিয়ায় নিখোঁজ রেজাউলের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরি ঘাটের পল্টুন থেকে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ রেজাউল শিকদারের (৩৫) সন্ধান মেলেনি। 

দ্বিতীয় দিনের মতো বুধবার উদ্ধার অভিযান চললেও এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ৫টা) তার কোনো খোঁজ পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রেজাউল শিকদার দৌলতদিয়া ইউনিয়নের বাহির চর দৌলতদিয়া এলাকার মৃত মহিউদ্দিন শিকদারের ছেলে। আরিচা স্থল বন্দর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. জয়নুল আবেদীন এ তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ৩ নম্বর ফেরি ঘাটের পল্টুন থেকে পানিতে পড়ে যান রেজাউল শিকদার। খবর পেয়ে আরিচা স্থল বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। মঙ্গলবার রাত ৭টা পর্যন্ত তল্লাশি চালিয়ে সন্ধান না মেলায় অভিযান স্থগিত করা হয়। পরে বুধবার সকাল ১০টা থেকে পুনরায় উদ্ধার কাজ শুরু হয়।

এদিকে এটি দুর্ঘটনা নয় বরং হত্যাকাণ্ড বলে দাবি করেছে নিখোঁজের পরিবার। তাদের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় প্রভাবশালীরা রেজাউলের মাথায় আঘাত করে তাকে পানিতে ফেলে দিয়েছে। এ ঘটনায় তারা সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।

গোয়ালন্দ ঘাট নৌ-পুলিশের ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের পর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা