× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজস্ব কর্মকর্তার মরদেহ ট্রলিতে ফেলে পালাল দুজন

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৬ পিএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৬ পিএম

নওগাঁয় বুধবার জুনায়েদ সাকি নামে এক সহকারী রাজস্ব কর্মকর্তার ক্ষতবিক্ষত মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে গেছে দুই ব্যক্তি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নওগাঁয় বুধবার জুনায়েদ সাকি নামে এক সহকারী রাজস্ব কর্মকর্তার ক্ষতবিক্ষত মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে গেছে দুই ব্যক্তি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নওগাঁয় জুনায়েদ সাকি (৩৭) নামে এক সহকারী রাজস্ব কর্মকর্তার ক্ষতবিক্ষত মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে গেছে দুই ব্যক্তি।

২৫০ শয্যা বিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে  এ ঘটনা ঘটে।

নিহত জুনায়েদ সাকি বরিশাল বিভাগের পিরোজপুর জেলার বলিহারি গ্রামের মনজুরুল হকের ছেলে। তিনি ঢাকা কাস্টমস অফিসে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছেন নওগাঁ কাস্টমসের সহকারী রাজস্ব কমিশনার মোহাম্মদ রাশেদ।

ঘটনার প্রত্যক্ষদর্শী হাসপাতালের ট্রলিম্যান বাপ্পি হোসেন জানান, ভোরের দিকে একটি হলুদ রঙের পিকআপে করে দুজন ব্যক্তি মরদেহটি হাসপাতালে নিয়ে আসে। জরুরি বিভাগের সামনে গাড়ি থামিয়ে মরদেহটি ট্রলিতে রেখে তারা দ্রুত পালিয়ে যায়। এ সময় পেছন থেকে ডাকাডাকি করা হলেও তারা থামেনি।

তিনি আরও জানান, পরে মরদেহটি জরুরি বিভাগের চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার জানায়, জুনায়েদ সাকি ঢাকা থেকে ট্রেনে করে সান্তাহার রেলওয়ে জংশনে নেমে নওগাঁর মহাদেবপুরে স্ত্রী’র সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। ভোরে ট্রেন থেকে নামার পর তিনি আর বাড়ি ফেরেননি।

কর্তব্যরত চিকিৎসক ডা. রেহেনুমা মুনমুন জানান, জুনায়েদকে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। তার হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

নওগাঁ কাস্টমসের সহকারী কমিশনার মো. রাশেদ বলেন, “সান্তাহার থেকে নওগাঁ আসার পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে”।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্ত্রী থানায় একটি অভিযোগ দায়ের করছেন। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা