× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুনামগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত, আহত ৪

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০০ পিএম

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

সুনামগঞ্জের তাহিরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহালম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। 

উপজেলার বালিজুরী ইউনিয়নের বারঙ্কা গ্রামে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কে সোমবার দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহালম জেলার বিশ্বম্ভরপুর উপজেলার শান্তিপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। তাহিরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) দীপক দাস এ সব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর হয়েছে। 

তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছেন। আহতদের পরিচয় ও অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

পুলিশ দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা