× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম বন্দরে মঙ্গলবার ২৪ ঘণ্টা কর্মবিরতি ঘোষণা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৭ পিএম

বন্দর ভবনের সামনে সোমবার সংবাদ সম্মেলন করে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বন্দর ভবনের সামনে সোমবার সংবাদ সম্মেলন করে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে এবার ২৪ ঘন্টা কর্মবিরতি কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

বন্দর ভবনের সামনে সোমবার দুপুর পৌনে ১টায় সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সমন্বয়ক ইব্রাহিম খোকন।

সংবাদ সম্মেলনে ইব্রাহিম খোকন বলেন, “বন্দর শ্রমিকরা সরকারের এই সিদ্ধান্ত কোনোভাবে মেনে নেবে না। গতকালের (রবিবার) মতো শ্রমিকরা আজও (সোমবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কর্মবিরতি পালন করছে। আগামীকালও (মঙ্গলবার) আমাদের কর্মবিরতি চলবে। এদিন সকাল ৮টা থেকে ২৪ ঘন্টা কর্মবিরতি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে বিডা চেয়ারম্যান, বন্দর চেয়ারম্যানের অপসারণ দাবি করা হয়। 

সংবাদ সম্মেলনে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক হুমায়ুন কবীর, ফরিদুর রহমান, শামসু মিয়া টুকুসহ অনেক উপস্থিত ছিলেন।

এদিকে সোমবারও ৮ ঘণ্টা কর্মবিরতি বিরতি পালন করছে শ্রমিকরা। এতে সকাল আটটা থেকে বন্ধ রয়েছে বন্দর জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম। বন্ধ হয়ে রয়েছে আমদানি পণ্যের ডেলিভারি, কনটেইনার হ্যান্ডলিং, বন্দরের ভেতরে পণ্যবাহী গাড়ি চলাচল। তবে বহিনোঙ্গরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস চলছে।

এর আগে সোমবার সকাল ১১টায় আগ্রাবাদ এলাকায় আয়োজিত এক সমাবেশ থেকে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ছয় ঘণ্টা বন্দর জেটিতে প্রবেশপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করে। ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার নগরীর এক্সেস রোড, টোল প্লাজা এলাকায় অবস্থান করবেন সংগঠনটির নেতা-কর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা