× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪০ বছর বিএনপি করে জামায়াতে যোগদানের কারণ জানালেন সাবেক এমপি

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৪ এএম

পাকুন্দিয়ায় রবিবার গণমিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন আখতারুজ্জামান রঞ্জন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পাকুন্দিয়ায় রবিবার গণমিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন আখতারুজ্জামান রঞ্জন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশের মানুষ চাঁদাবাজ, ধান্দাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, টেন্ডারবাজ ও বালুখোরদের দেখতে চায় না বলে মন্তব্য করেছেন সদ্য জামায়াতে যোগ দেওয়া বিএনপির সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন।

তিনি বলেছেন, “এ কারণেই আমি আমার ৪০ বছরের দল ছেড়ে আপনাদের জামায়াতের কাছে এসেছি। সেখানে বিএনপিতে এমন অবস্থা দেখেছি, আমাকে পুরো খেয়ে ফেলতে চায়। এই ‘খাওয়ান্নে’ পার্টি থেকে আমরা মুক্তি চাই।”

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রবিবার বিকালে গণমিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

আখতারুজ্জামান রঞ্জন বলেন, “আমরা সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে থাকতে চাই। সারাদেশে এখন পরিবর্তনের হাওয়া বইছে। মানুষ পরিবর্তন চায়। মানুষ একটি সুন্দর, কল্যাণময় রাষ্ট্র চায়, যেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে।”

সমাবেশে কিশোরগঞ্জ-২ আসনের প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল বলেন, “আমরা কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেব না। পচে যাওয়া রাষ্ট্রের সংস্কার করতে গণভোটে অবশ্যই হ্যাঁ এর পক্ষে অবস্থান নিতে হবে।”

ভোটারদের কাছে দাঁড়িপাল্লার জন্য ভোট প্রার্থনা করে বলেন, “কিশোরগঞ্জ-২ আসনের উন্নয়ন চাইলে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে।”

মাওলানা শফিকুল ইসলাম মোড়ল আরও বলেন, “মা-বোনেরা কোনও জুজুর ভয় পাবেন না। কোনও ভয়-ভীতিতে আপনারা ক্ষান্ত হবেন না। আপনারা ন্যায়ের পক্ষে ভোট দিন। চাঁদাবাজদের রুখে দিন। জামায়াত ক্ষমতায় এলেই মা-বোনেরা নিরাপদে থাকবেন। আমরা যুবকদের দেশ গড়ার কারিগরে পরিণত করব। কর্মসংস্থান সৃষ্টি করে আমরা যুবকদের সম্মানের জায়গায় বসাতে চাই।”

সমাবেশ ও গণমিছিলে উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক সাঈদ উজ্জ্বল, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম রুহানি, পাকুন্দিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার, সেক্রেটারি মাওলানা আ. ন. ম. আব্দুল্লাহ মমতাজ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মাহমুদুল হাসান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা