× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্বিতীয় দিনের কর্মবিরতিতে শ্রমিকরা, অচল চট্টগ্রাম বন্দর

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৬ পিএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৬ পিএম

চট্টগ্রাম বন্দরের শ্রমিক ও কর্মচারীদের কর্মবিরতিতে রবিবার সকালে অতিরিক্ত পুলিশ মোতায়েন। 
ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম বন্দরের শ্রমিক ও কর্মচারীদের কর্মবিরতিতে রবিবার সকালে অতিরিক্ত পুলিশ মোতায়েন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ায় রবিবার দ্বিতীয় দিনের আট ঘণ্টার কর্মবিরতি পালন করছে চট্টগ্রাম বন্দরের শ্রমিক ও কর্মচারীরা।

এতে সকাল ৮টা থেকে বন্ধ রয়েছে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠা-নামানোর কার্যক্রম।

এর আগে বৃহস্পতিবার এ কর্মসূচির ডাক দিয়েছিল বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। 

চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা হুমায়ুন কবির জানান,  তাদের কর্মবিরতি চলমান রয়েছে। স্বতঃস্ফূর্তভাবে কর্মচারী ও শ্রমিকেরা কর্মসূচি পালন করছেন। বিকেল চারটা পর্যন্ত এ কর্মসূচি চলবে।
বন্দর সূত্রে জানা গেছে, কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং যন্ত্রপাতির অপারেটররা কাজ বন্ধ রাখায় পণ্য ওঠা-নামানো ও পরিবহন কার্যক্রম থেমে আছে।
জেনারেল কার্গো বার্থ (জিসিবি) টার্মিনালের তিনটি জেটিতে নোঙর করা তিনটি জাহাজের পণ্য ওঠানো-নামানোর কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। শুধু এনসিটিতে বেসরকারি ডিপো থেকে আনা রপ্তানি পণ্যবাহী কনটেইনার জাহাজে তোলার কার্যক্রম চলছে।
এদিকে এই পরিস্থিতিতে শনিবার রাত সাড়ে ১১টায় গণবিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম মহানগর পুলিশ বন্দর এলাকায় মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে আগামী ২ মার্চ পর্যন্ত এক মাসের জন্য এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা এ নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। এ আদেশ না মানলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে হুঁশিয়ার করা হয়। গণবিজ্ঞপ্তি জারির পর আজ সকালে বন্দর ভবন এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
রবিবার সকালে বন্দর এলাকায় গিয়ে দেখা যায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বন্দরের চার নম্বর গেইটের সামনে এবং বারিক বিল্ডিং মোড়ে পুলিশ অবস্থান করছে। 
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা