× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে বাসচাপায় গ্রামীণ ব্যাংক কর্মকর্তা নিহত

উজিরপুর (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৯ এএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৭ এএম

বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস উজিরপুরে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে । ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাস উজিরপুরে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে । ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের উজিরপুর উপজেলায় ঢাকা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

উপজেলার ইচলাদী টোল প্লাজার সামনে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম রিপন বিশ্বাস (৪৩)। তিনি আগৈলঝাড়া উপজেলার রামান্দী গ্রামের মুদেব বিশ্বাসের পুত্র ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রিপন বিশ্বাস রাস্তা পার হওয়ার সময় বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাস বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনার পর চালক বাসটি সড়কের পাশে রেখেই পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে নিহতের মরদেহ উদ্ধার করে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামিম শেখ জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় এবং যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা