× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেশার টাকার জন্য মাকে খুনের অভিযোগ

রাজশাহী অফিস

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩৬ এএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজশাহীতে নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার পর রাস্তায় ফেলে যাওয়ার ঘটনা ঘটেছে।

নগরীর খড়খড়ি এলাকার পুরাতন কৃষি ব্যাংক মোড়ে শনিবার রাত সাড়ে ৯টার দিকে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত ওই নারীর নাম সোহাগী খাতুন (৫৫)। তিনি খড়খড়ি এলাকার আজিজুল ইসলামের স্ত্রী। 
প্রত্যক্ষদর্শী ও পুলিশের দেয়া তথ্য মতে, মাদকাসক্ত ছেলে সুমন (৪২) রাতে তার মা সোহাগীর কাছে টাকা চায়। কিন্তু টাকা দিতে রাজি না হলে ধারালো হাসুয়া দিয়ে সুমন তার মায়ের বুকে ও পেটে উপর্যুপরি কুপিয়ে জখম করে। পরে মায়ের মরদেহ ঘর থেকে রাস্তায় টেনে নিয়ে আনে এবং ফেলে রেখে বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ করে অবস্থান নেন সুমন। বিষয়টি জানানাজি হলে স্থানীয়রা ওই ঘর থেকে সুমনকে আটক করে থানায় খবর দেয়।

পুলিশ সুমনকে গ্রেপ্তার করে এবং নিহত সোহাগীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, “অভিযুক্ত যুবককে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই যুবক মাদকাসক্ত বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা