প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬ ২২:৫৪ পিএম
চট্টগ্রাম সার্কিট হাউজে শনিবার প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনুদানের চেক বিতরণ চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সমাজের প্রতিটি গোষ্ঠী ও সম্প্রদায়ের সম্মিলিত অংশগ্রহণেই দেশ এগিয়ে যায় বলে উল্লেখ করে চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ গড়ার আহ্বান জানিয়েছেন।
চট্টগ্রাম
সার্কিট হাউজে শনিবার প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর
মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ডাক দেন।
ধর্ম
বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে ও চট্টগ্রাম জেলা
প্রশাসনের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে
প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে চট্টগ্রাম মহানগরসহ রাঙ্গুনিয়া, সীতাকুণ্ড
ও মীরসরাই উপজেলার ১৩২টি বৌদ্ধ ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে মোট ১৪ লাখ ৫২
হাজার টাকা অনুদান হিসেবে বিতরণ করা হয়। এই অনুদান বিতরণ সম্প্রীতি ও সহাবস্থানেরই
একটি প্রতীক বলে মন্তব্য করেন জেলা প্রশাসক।
তিনি
আধুনিক প্রযুক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সতর্ক করে বলেন, “প্রযুক্তির অগ্রগতির সঙ্গে
সঙ্গে আমাদের সচেতন থাকতে হবে যেন আমাদের হাজার বছরের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য
ক্ষতিগ্রস্ত না হয়।” তিনি অশুভ শক্তি বর্জন ও আত্মশুদ্ধির মাধ্যমে সুন্দর সমাজ গড়তে
সবাইকে আহ্বান জানান।
আগামী
১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, এই নির্বাচন শুধু ক্ষমতার
পালাবদল নয়, বরং এটি বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
তিনি সবাইকে উৎসবমুখর পরিবেশে সচেতনভাবে এবং সুচিন্তিতভাবে ভোট দেওয়ার আহ্বান জানান।