× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় তারেক রহমানের জনসভায় মোবাইল চুরির হিড়িক

বগুড়া অফিস

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬ ১৪:১৭ পিএম

বগুড়ায় তারেক রহমানের নির্বাচনি জনসভা। ছবি: বিএনপি মিডিয়া সেল

বগুড়ায় তারেক রহমানের নির্বাচনি জনসভা। ছবি: বিএনপি মিডিয়া সেল

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিশাল নির্বাচনি জনসভাকে ঘিরে বগুড়া শহরে বিপুল জনসমাগমের মধ্যে অর্ধশতাধিক মানুষের মোবাইল খোয়া গেছে। 

এ ঘটনায় গত শুক্রবার পর্যন্ত বগুড়া সদর থানায় ৭৬টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। থানার সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

ভুক্তভোগীরা জানান, জনসভার ভিড়ের মধ্যে অচেনা স্পর্শ টের পেলেও কিছু বোঝার আগেই মোবাইল খোয়া যায়। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় পকেট বা ব্যাগে হাত দিয়ে অনেকেই বুঝতে পারেন, তাদের মোবাইল আর নেই।

মোবাইল হারানোদের মধ্যে নারী, বয়স্ক ব্যক্তি, দূর-দূরান্ত থেকে আসা সাধারণ কর্মী-সমর্থকের পাশাপাশি বগুড়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রেজাউল করিম তালুও রয়েছেন। অনেকের ফোনে ছিল গুরুত্বপূর্ণ ছবি ও ব্যক্তিগত তথ্য। ফোন হারিয়ে তারা চরম ভোগান্তিতে পড়েছেন। বৃহস্পতিবার রাত থেকেই ভুক্তভোগীরা সদর থানায় অভিযোগ জানাতে শুরু করেন।

বগুড়া সদর থানার ডিউটি অফিসার এসআই জেবুন্নেছা বেগম জানান, শুক্রবার পর্যন্ত ৭৬টি জিডি করা হয়েছে। আরও অনেকেই মৌখিক অভিযোগ নিয়ে থানায় আসছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে মোবাইল চুরির অভিযোগে সাতমাথা এলাকা থেকে দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

মোবাইল হারানোর অভিযোগ জানাতে থানায় আসা ব্যবসায়ী রাজেদুর রহমান রাজু বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের স্টেশন রোডে বিআরটিসি মার্কেটের সামনে মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ছিলেন তিনি। ঠেলাঠেলির একপর্যায়ে পকেটে থাকা দেড় লাখ টাকা মূল্যের মোবাইল খোয়া যায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম বলেন, মোবাইল হারানোর ঘটনায় ভুক্তভোগীরা জিডি করেছেন। মোবাইলগুলো উদ্ধারে পুলিশ গুরুত্ব দিয়ে কাজ করছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা