× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধানের তৈরি পোশাকে বিএনপির জনসভা মাতালেন আব্দুল কাদের

রংপুর অফিস

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬ ২০:১২ পিএম

ধানের তৈরি পোশাক গায়ে রংপুরে বিএনপির জনসভায় গাইবান্ধার আব্দুল কাদের। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ধানের তৈরি পোশাক গায়ে রংপুরে বিএনপির জনসভায় গাইবান্ধার আব্দুল কাদের। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুরে তারেক রহমান আসছেন, এমন খবর শুনে অভিনব সাজ নিয়ে সমাবেশে যোগ দেওয়ার পরিকল্পনা করেন বিএনপি কর্মী আব্দুল কাদের মন্ডল।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেখতে আব্দুল কাদের তার শরীরে ২০ কেজি ধানের শীষ লাগিয়ে গাইবান্ধার সাদুল্ল্যাপুর থেকে দীর্ঘ ৭৬ কিলোমিটার পাড়ি দিয়ে রংপুরের সমাবেশস্থলে এসেছেন।

দল ও তারেক রহমানের প্রতি আব্দুল কাদেরের এমন ভালোবাসাকে অভিবাদন জানিয়েছেন দলের নেতা-কর্মীরা।

আব্দুল কাদের মন্ডলের পুরো শরীর ধানের শীষ দিয়ে ঢাকা। শরীরে ২০ কেজি ধানের ভার নিয়ে তিনি ঘুরে বেরিয়েছেন সমাবেশের এক স্থান থেকে আরেক স্থান। উজ্জ্বীবিত করেছেন বিএনপির কর্মী-সমর্থকদের।

তিনি বলেন, এর আগে দেশনেত্রী খালেদা জিয়াকে সরাসরি কয়েকবার দেখেছি। আজ তারেক রহমানকে প্রথমবার দেখব। এ অনুভূতি বলে প্রকাশ করার মতো নয়।

তিনি বলেন, দীর্ঘ ২২ বছর পর প্রিয় নেতা তারেক রহমান রংপুরে আসছেন। এ অঞ্চলের খেটে খাওয়া মানুষরা খুব কষ্টে দিনাতিপাত করে। এদিকে কর্মসংস্থান নেই। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের নামে দীর্ঘদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগ মুলা দেখিয়েছে। নদী ভাঙ্গা চর এলাকার অসহায় মানুষদের নিয়ে তিনি তার পরিকল্পনার কথা বলবেন এটাই প্রত্যাশা।

এদিকে শুক্রবার সন্ধ্যা ৬টায় পীরগঞ্জের বাবনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত করেন তারেক রহমান। এসময় উপস্থিত ছিলেন, আবু সাঈদের বাবা মকবুল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

কবর জিয়ারত শেষে তারেক রহমান আবু সাঈদের শোক সন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাৎ করেন ও সমবেদনা জ্ঞাপন করেন। শহীদ আবু সাঈদ হত্যার বিচারের বিষয়ে তারেক রহমানের সাথে কথা বলেন আবু সাঈদের পরিবার। এছাড়াও শহীদ আবু সাঈদের গ্রাম বাবনপুরে একটি মসজিদ স্থাপন ও পীরগঞ্জে একটি স্টেডিয়ামের দাবি তারেক রহমানের কাছে জানান এলাকাবাসী।

এরপর তারেক রহমান রংপুরের সমাবেশস্থলের উদ্দেশে রওনা হন। সেখানে রংপুর বিভাগ থেকে আসা হাজার হাজার নেতা-কর্মী অপেক্ষায় রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা