× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামায়াতের পা থেকে মাথা পর্যন্ত মিথ্যায় ভরা: চরমোনাই পীর

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬ ২৩:০০ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬ ২৩:১৩ পিএম

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আয়োজিত এক নির্বাচনি জনসভায় বৃহস্পতিবার দুপুরে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আয়োজিত এক নির্বাচনি জনসভায় বৃহস্পতিবার দুপুরে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জামায়াত কোনো ইসলামি দল না—এমন মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ওদের পার নিচ থেকে মাথার তালু পর্যন্ত মিথ্যায় ভরা।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আয়োজিত এক নির্বাচনি জনসভায় বৃহস্পতিবার দুপুরে তিনি এ কথা বলেন। 

মুফতি সৈয়দ রেজাউল করীম বলেন, “জামায়াতে ইসলামী তো ইসলামি দল না। যখন আমরা সমঝোতা করেছিলাম, সেখানে জামায়াতে ইসলামীসহ অনেক দল ছিল। কিন্তু আমরা কী দেখলাম? এখন জামায়াতে ইসলামী নাম দিয়ে জামায়াতের নেতৃত্বে যারা রয়েছেন; জামায়াতের আমির পরিষ্কার বলেছেন যে, তারা ইসলামের নীতি-আদর্শ অনুযায়ী রাষ্ট্র চালাবে না।

“তারপর হিন্দু, তারা যে প্রার্থী দিয়েছে কৃষ্ণনন্দী—তাকে যখন সাংবাদিক প্রশ্ন করেছিল, তখন তিনি বলেছেন, ‘জামায়াতে ইসলামী তো ইসলামি দল না। আপনারা এটাকে ইসলামি দল বলে একে ছোট করেন কেন?’ আপনারা শুনেছেন কি না জানি না। কর্নেল অলি আহমেদ এখন জামায়াতের জোটে আছেন। তিনি পরিষ্কার বলেছেন, ‘জামায়াতের আমির বলেছেন তারা ইসলামের নীতি-আদর্শ ও শরিয়াহ অনুযায়ী দেশ চালাবে না”।

তিনি অভিযোগ করে বলেন, “জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব—সে তো আমেরিকার দূতাবাসে বসে, আমাদের দেশে জঙ্গি আছে এইটা প্রমাণ করার জন্য ইসলামী আন্দোলনকে জঙ্গি হিসেবে সেখানে উপস্থাপন করেছে।

“আমরা বাংলাদেশের ইতিহাসে দেখেছি যে, আওয়ামী লীগ হোক বা বিএনপি হোক, কেউ কিন্তু কখনোই—যতই আমেরিকা-ভারত বারবার চেয়েছিল যে আমাদের দেশে জঙ্গি আছে এটা প্রমাণ করার জন্য—আওয়ামী লীগও বিএনপিও কোনোদিন এটা স্বীকার করে নাই; বলে নাই যে আমাদের দেশে জঙ্গি আছে”।

ইসলামী আন্দোলনকে উগ্র বলা হয় কেন—সেই প্রশ্ন তুলে জামায়াত আমিরের সমালোচনা করে চরমোনাই পীর বলেন, “আমরা তো এই কথা বলতে পারি না; জামায়াতের আমির যেরকম বলেছিল—‘এই ছেলেরা সরো, মেয়ে-বোন বন্ধুরা এখন তোমরা আসো।’ তার পাশে বসিয়ে সেলফি তোলে এই মুরুব্বি মানুষ বেপর্দা মেয়েদের সাথে! এখন এটা তো ইসলামী আন্দোলন পারে না।

“পায়ের নিচ থেকে মাথার তালু পর্যন্ত যাদের সবকিছু মিথ্যায় ভরা, তারা আবার পরবর্তীতে বলে ইসলাম কায়েম করবে! এইটাও বলে আবার বুঝায় যে—এখন তো কৌশল করা লাগে, পরবর্তীতে ইসলাম কায়েম করবে। ইসলাম বাঘে খাইছে, বাঘে! ওই ইসলাম কোনোদিন আর ইসলাম হিসেবে আসবে না। এদের কথা সম্পূর্ণ একটা ধোঁকাবাজি”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা