গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬ ০৮:৪৮ এএম
বিস্ফোরণের পর ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শামছুল হকের বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
জেলার পোস্ট অফিস রোডে অবস্থিত বিচারকের বাসায় বুধবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদলতের বিচারক মোহাম্মদ শামছুল হকের বাস ভবনে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে এলাকাজুড়ে আতংক ছড়িয়ে পড়ে।
তিনি জানান, ঘটনার পরপরই পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। পুরো এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে আইন শৃংখলা বাহিনী।
গত সোমবার রাত পৌনে ১০টার দিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জনমনে ভীতির সঞ্চার হয়েছে।