× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের কমিটি গঠন

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬ ২১:১২ পিএম

সভাপতি আবদুল কাইয়ুম বাঁয়ে, সাধারণ সম্পাদক সীরাত মঞ্জু। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

সভাপতি আবদুল কাইয়ুম বাঁয়ে, সাধারণ সম্পাদক সীরাত মঞ্জু। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

মাল্টিমিডিয়া সাংবাদিকদের সংগঠন ‘মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন’ (এমআরএ)-এর চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে আজকের পত্রিকার মাল্টিমিডিয়া প্রতিবেদক আবদুল কাইয়ুমকে সভাপতি ও বার্তা২৪.কমের সীরাত মঞ্জুরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সম্প্রতি মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আখতারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

১৭ সদস্যের এ কমিটিতে প্রতিদিনের বাংলাদেশের সাবেক মাল্টিমিডিয়া প্রতিবেদক আশিক আরেফিনকে সিনিয়র সহ-সভাপতি, কালের কণ্ঠর আরাফাত বিন হাসানকে সহ-সভাপতি, সময় নিউজের জুনায়েদ হাসানকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমার দেশ পত্রিকার ফাহাদ ইবনে মাহমুদ ফাহিমকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে রয়েছেন— প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজ উদ্দিন ঝন্টু (বেনার নিউজ), প্রশিক্ষণ সম্পাদক মোবারক হোসেন খান (নয়াদিগন্ত), অর্থ সম্পাদক ইশতিয়াক ফাতিন (বিডি২৪লাইভ), দপ্তর সম্পাদক মুহাম্মদ রিয়াদ হোসেন (দৈনিক মানবজমিন), ক্রীড়া সম্পাদক এম আর মিলন (রাজধানী টিভি), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মিজানুর রহমান (একুশে পত্রিকা) এবং নারী বিষয়ক সম্পাদক নুর আফরিন (২৪টিভি)।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন— রানা সাত্তার (দৈনিক তৃতীয় মাত্রা), জিনাদ নুসাইবা রুহি (সিএইচডি নিউজ), সাফায়েত মোরশেদ (নিউজডে২৪) এবং পারভেজ রেজা (দৈনিক দক্ষিণ পূর্ব)।

কেন্দ্রীয় নেতারা জানান, চট্টগ্রাম অঞ্চলের মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, দক্ষতা উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতেই এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা