× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬ ১৪:৩৮ পিএম

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের বুধবার ভোরে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মদ জব্দ করা হয়।

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের বুধবার ভোরে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মদ জব্দ করা হয়।

ময়মনসিংহের ফুলপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে ভারতীয় মদ জব্দ করেছেন যৌথবাহিনী। 

ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের সুতিয়াপাড়া এলাকায় বুধবার ভোরে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি সিএনজি চালিত অটো রিক্সাও জব্দ করা হয়। 

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ফুলপুর অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সাইফুল ইসলামের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল সুতিয়াপাড়া এলাকায় অবস্থান নেয়। গোপন সংবাদের ভিত্তিতে,  তারা ভোর রাতে সন্দেহভাজন একটি সিএনজি চালিত অটো রিক্সা ধাওয়া করে। সেনা সদস্যদেরকে অবস্থান টের পেয়ে গাড়ি রেখে পালিয়ে যায় চালক। এ সময় সিএনজিতে থাকা বস্তার ভেতরে মিলে ১০৬ বোতল ভারতীয় মদ।

রাশেদুল হাসান বলেন, “যৌথ বাহিনীর অভিযানে জব্দকৃত ভারতীয় ১০৬ বোতল মদ ও সিএনজি থানায় আনা হয়েছে। এসআই আজিজুল ইসলাম এ মামলার বাদী হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠাবেন। এছাড়াও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঘটনাস্থল থেকে জানা যায়, অত্র সিএনজির মালিক তারাকান্দা সদর ইউনিয়নের রামচন্দপুর গ্রামের মৃত আব্দুল সামাদের ছেলে জাহেদ আলী মেম্বার।
জাহেদ আলীকে ক্যাম্পে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, ‘আমি কিস্তির তাকাই সিএনজিটি কিনেছি। এখনও কিস্তির টাকা দেওয়া সব শেষ হয়নি। আমার সিএনজিটি বাড়ির পাশে মজিবুর রহমানের ছেলে আজাহারুল ইসলাম (৪০) চালায়। আপনারা তাকে আটক করলেই হয়তোবা জানতে পারেন মাল গুলো কোথা থেকে সে গাড়িতে তুলেছে এবং  কোথায় নেওয়ার উদ্দেশ্য ছিল।’
যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে আসা এসব মাদক ও চোরাচালান বন্ধে তাদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা