চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২২ ১৯:৫৭ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২ ১৯:৫৮ পিএম
চট্টগ্রামে হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে আটক এক যুবক।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে মোরশেদ আলম নামে এক ‘দালালকে’ আটক করার কথা জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে ৩৩ নম্বর গাইনি ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ওয়ার্ড থেকে রোগীদের বেসরকারি হাসপাতালে ভাগিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুর উল্লাহ আশেক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘চমেকের গাইনি ওয়ার্ড থেকে বেসরকারি হাসপাতালে রোগী নেয়ার জন্য ওয়ার্ডে অবস্থান করার সময়ে মোরশেদকে আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।’
এর আগে গত ২০ ডিসেম্বরও একই ওয়ার্ড থেকে এমন অভিযোগে তিনজনকে আটক করার কথা জানিয়েছিল পুলিশ।