ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬ ০৯:২৩ এএম
ভৈরব বাজার জংশনে ঢাকা মেইল-২ (ডাউন) এর একটি বগি লাইনচ্যুত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে ঢাকা মেইল-২ (ডাউন) এর একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
স্টেশনের ১৫০ মিটার দূরে জয়েন্ট লাইনে ওপর সোমবার দিবাগত রাত ৩টায় এই ঘটনা ঘটে।
আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে মঙ্গলবার সকাল ৮টায় উদ্ধার কাজ শুরু করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ ইউসুফ।
স্টেশন মাস্টার জানান, ২৬ জানুয়ারি রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে (চট্টগ্রাম মেইল) ঢাকা মেইল-২ (ডাউন) ট্রেন। রাত ৩টা ২০ মিনিটে স্টেশনের অদূরে কয়েক মিনিট যেতে না যেতেই ট্রেনের ইঞ্জিন থেকে চার নম্বর বগি লাইনচ্যুত হয়।
তিনি আরও জানান, এই ঘটনায় কোনও হতাহত হয়নি। তবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আখাউড়া থেকে রিলিফ ট্রেন আসার পর সকাল ৮টায় উদ্ধার কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল শুরু হবে।