ভোলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬ ১৭:১৯ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬ ১৮:০৭ পিএম
দুর্ঘটনাকবলিত বাস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ভোলার লালমোহনে বাস-অটোরিকশার সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
লালমোহন উপজেলার গজারিয়া বাজার সংলগ্ন ডা. আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের সামনে সোমবার পৌনে ৩টার দিকে এক ঘটনা ঘটে। নিহতদের মধ্যে হলেন- শিল্পী দুজন দাস ও তার ছেলে তুষার দাস। অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মা: অলিউল ইসলাম।
ওসি অলিউল ইসলাম জানান, দুপুর সোয়া ১২টায় ভোলা বাস টার্মিনাল থেকে একটি বাস চরফ্যাশনের উদ্দেশে ছেড়ে যায়। দুপুর ২টার দিকে গজারিয়া বাজারের ডা. আজহার উদ্দিন কলেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ তিনজন মারা যান। খবর পেয়ে লালমোহন ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।