× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহেশখালীতে দুই স্পিডবোটের সংঘর্ষে নারীর মৃত্যু, উদ্ধার ১৮

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬ ১৬:১৪ পিএম

কক্সবাজার-মহেশখালী নৌরুটের বাঁকখালী নদীর মোহনায় সোমবার দুপুর দুটি স্পিডবোটের সংঘর্ষে উল্টে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজার-মহেশখালী নৌরুটের বাঁকখালী নদীর মোহনায় সোমবার দুপুর দুটি স্পিডবোটের সংঘর্ষে উল্টে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজার-মহেশখালী নৌরুটে দুটি স্পিডবোটের সংঘর্ষে উল্টে গিয়ে এক নারীর (৫০) মৃত্যু হয়েছে। এ সময় পানিতে ভাসমান অবস্থায় ১৮ জনকে উদ্ধার করা হয়।

কক্সবাজার-মহেশখালী নৌরুটের বাঁকখালী নদীর মোহনায় সোমবার দুপুর পৌণে ১টার দিকে এ ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি মো. ছমিউদ্দিন।

কক্সবাজার-মহেশখালী নৌরুট স্পিডবোট চালক সমিতির সভাপতি মো. দিদারুল ইসলাম বলেন, “দুপুরে মহেশখালী উপজেলার গেরকঘাটা ঘাট থেকে একই সময়ে যাত্রী নিয়ে দুইটি স্পিডবোট কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। এক পর্যায়ে স্পিডবোট দুইটি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকায় পৌঁছালে একটির ইঞ্জিন বন্ধ হয়ে আটকে যায়। এসময় পিছন থেকে দ্রুতগতিতে আসা অপর বোটটি থেমে থাকা স্পিডবোটে ধাক্কা দেয়। এতে বোট দুটি উল্টে যাত্রীরা ছিটকে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অন্য স্পিডবোট ও ট্রলার। তাদের সহায়তায় পানিতে ভাসমান অবস্থায়, মুমূর্ষু অবস্থায় এক নারী এবং ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। মুমূর্ষু উদ্ধার নারীকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।”

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন অধিদপ্তরের ( বিআইডব্লিউটিএ ) কক্সবাজার নদী বন্দর কর্মকর্তা মো. আব্দুল ওয়াকিল জানান, ঘটনাটি স্থানীয়ভাবে অবহিত হওয়ার পরপরই বিআইডব্লিউটিএ এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এক নারীর মৃত্যুর খবর পেয়েছি।

কক্সবাজার সদর থানার ওসি মো. ছমিউদ্দিন জানান, দুপুরে স্পিডবোট দুর্ঘটনায় সংকটাপন্ন অবস্থায় এক নারীকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই নারীর নাম ও পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা