নারায়ণগঞ্জ-৩
নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬ ২০:৪৭ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬ ২০:৪৮ পিএম
নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রবিবার সন্ধ্যায় বক্তব্য দেন জামায়াত ইসলামী মনোনিত প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়া। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী ড. ইকবাল হোসেন ভূঁইয়া। ১০ দলীয় জোটের সিদ্ধান্তে এ আসনটি শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসকে ছেড়ে দিয়েছে জামায়াতে ইসলামী।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রবিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন ড. ইকবাল হোসেন ভূঁইয়া।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিচ্ছি। এ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী হবেন বাংলাদেশ খেলাফত মজলিসের শিবলী।
এ সময় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের নারায়ণগঞ্জ জেলার শীর্ষ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।