× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিখোঁজের ৮ দিন পর ছাত্রলীগকর্মীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬ ১৯:৫৫ পিএম

নিখোঁজের ৮ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শনিবার ফজলে রাব্বি (২১) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিখোঁজের ৮ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শনিবার ফজলে রাব্বি (২১) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লক্ষ্মীপুরে নিখোঁজের ৮ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ফজলে রাব্বি (২১) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চন্দ্রপ্রভাবাঘ গ্রামের শেখের বাড়ীর এক প্রবাসীর ফাঁকা ঘরের টয়েলেটের ট্যাংকি থেকে শনিবার বিকালে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাহেদ নামের এক ব্যক্তিকে ঢাকা থেকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী এই তথ্য জানিয়েছেন।

 তবে কী কারণে, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানাতে পারেনি পুলিশ। 

নিহত রাব্বি হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের সৈয়দ মিয়া পাটওয়ারী বাড়ির বেল্লাল হোসেনের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের ছাত্র এবং ছাত্রলীগকর্মী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। 

পুলিশ জানায়, রাব্বি ১৬ জানুয়ারি রাতে চন্দ্রগঞ্জ থেকে উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী বাজার আসে। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। ১৭ জানুয়ারি তার বাবা বেল্লাল চন্দ্রগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি (জিডি) করেন। এর ৬ দিন পর একই গ্রামে শেখের বাড়ির ট্যাংকির ভেতর থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে সেখান থেকে ভুক্তভোগী রাব্বির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়।

ভুক্তভোগীর চাচা মো. সোহরাওয়ার্দী বলেন, “ভাতিজা রাব্বি ৮ দিন নিখোঁজ ছিল। স্থানীয়রা গন্ধ এবং মাছি উড়তে দেখে খবর দেয়। পরে আমরা এসে ফাঁকা শেখের বাড়ির ট্যাংকির ভেতর রাব্বির মরদেহ দেখি। কী কারণে, কারা তাকে হত্যা করেছে তা জানি না”।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের মোটরসাইকেল উদ্ধারসহ মামলার প্রস্তুতি চলছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা