× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘কবরে বলতে পারবেন, দ্বীন কায়েমে দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি’

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬ ১০:০৪ এএম

নওগাঁ পৌরসভার আরজি-নওগাঁ বিদ্যালয় মাঠে শুক্রবার রাতে জামায়াতের নির্বাচনী সভায় বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নওগাঁ পৌরসভার আরজি-নওগাঁ বিদ্যালয় মাঠে শুক্রবার রাতে জামায়াতের নির্বাচনী সভায় বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ঈমানী দায়িত্ব মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির।

তিনি বলেছেন, “এই জয়লাভের মাধ্যমে আমরা আল্লাহকে খুশি করব। দাঁড়িপাল্লায় যদি ভোট না দেন কি উত্তর দিবেন? শেখ মুজিব কাউকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। জান্নাতে নিয়ে যেতে পারবে আল্লাহ তায়ালা। তাই কবরে গিয়ে আল্লাহকে বলতে পারবেন, তোমার দিন কায়েমের জন্য দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি।”

নওগাঁ পৌরসভার আরজি-নওগাঁ বিদ্যালয় মাঠে শুক্রবার রাতে জামায়াত ইসলামীর নির্বাচনী সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখতে তিনি এসব কথা বলেন।

শাহরিয়ার কবির বলেন, “ভোট হচ্ছে আমানত। যে ভোট নিয়ে দেশের জন্য কাজ করবে না সে আমানত খেয়ানতকারী। দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক। আমরা সব সময় ন্যায় ও সৎ ব্যক্তির পক্ষে। বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত যে সকল প্রার্থী রয়েছে তারা দেশের সেবক হবে। তারা গদিতে বসার জন্য দাঁড়িপাল্লায় প্রতীকে দাঁড়ায়নি। জামায়াতে ইসলামীর আমিরে জামায়াত বলেছেন, ভোটের পরে দলের কেউ যদি আমানত খেয়ানত করে তার কলিজা টেনে ছিঁড়ে ফেলে হবে। এরকম কথা কোনও দলের নেতা বলেনি।”

তিনি বলেন, “নওগাঁতে যত প্রার্থী আছে, কেউ যদি দ্বীন কায়েমের কথা বলে তাকে ভোট দিবেন। কিন্তু যে দিন কায়েম করতে জানে না, তাকে যদি ভোট দেন তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন।”

সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, “আগের সময়ে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বিএনপি ছিল। এখন যারা বিএনপি করছে এই বিএনপি সেই বিএনপি না। ভবিষ্যৎ বাংলাদেশে কোনও চোরাকারবারি, চাঁদাবাজ ও অসৎ লোকের হাতে ক্ষমতা দিব না। কেউ ভোট চুরি করতে এলে প্রতিহত করতে হবে। নিজে চুরি করব না, কাউকে চুরি করতে দেব না। চাঁদাবাজদের বাংলাদেশ ঠাঁই হবে না।”

তিনি আরও বলেন, “আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এদেশে আমরা মাথা উচুঁ করে দাঁড়াব। মুসলমান বলে ভারতে গিয়ে ক্রিকেট খেলতে পারব না, আর সেই মুসলমান কথা বলবে না তাদেরকে ভোট দিব- এর চেয়ে আর নাফরমানি কিছু হতে পারে না।”

এসময় নওগাঁ-৫ (সদর) আসনের জামায়াত ইসলামীর প্রার্থী আ স ম সায়েম, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে ৮ নম্বর ওয়ার্ড যুব বিভাগ কর্তৃক আয়োজিত পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যায় অংশ নেন শাহরিয়ার কবিরসহ জামায়াতের নেতৃবৃন্দরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা