× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশকে কুপিয়ে পালাল স্বেচ্ছাসেবক দল নেতার ছেলে!

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬ ১২:৩৫ পিএম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬ ১৫:৩৭ পিএম

লিয়ন। ফাইল ফটো

লিয়ন। ফাইল ফটো

ময়মনসিংহের হালুয়াঘাটে পুলিশ কনস্টেবল ইজাউল হক ভূঁইয়াকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক স্বেচ্ছাসেবক দল নেতার ছেলের বিরুদ্ধে।

পৌরশহরের পাগলপাড়া এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের চেকপোস্ট চলাকালে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত লিয়ন (২৮) উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খানের ছেলে।

ঘটনার পর থেকে লিয়ন পলাতক থাকায় জিজ্ঞাসাবাদের জন্য লিয়নের বাবা রহুল আমিনকে হেফাজতে নিয়েছে হালুয়াঘাট থানা পুলিশ।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল মামুন বিষয়টি জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে হালুয়াঘাট পৌরশহরের পাগলপাড়া এলাকায় পুলিশের চেকপোস্ট (তল্লাশি) চলছিল। এ সময় লিয়ন মোটরসাইকেলে করে যাচ্ছিল। লিয়নকে থামিয়ে তল্লাশি করতে চাইলে তিনি পুলিশ সদস্য ইজাউল হক ভূঁইয়াকে লক্ষ্য করে ধারালো দা দিয়ে পেছন থেকে কোপ দেন। এতে ওই পুলিশ সদস্য গুরুতর আহত হন।

পরে ইজাউল হককে তাৎক্ষণিকভাবে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ লিয়নের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করেছে।

জানেত চাইলে হালুয়াঘাট ধোবাউড়া সার্কেল সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য লিয়নের বাবা রুহুল আমিনকে থানা হেফাজতে আনা হয়েছে। লিয়নকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা