× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগকে ফের ক্ষমতায় বসাতে চায় ভারত: আলতাফ হোসেন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬ ১৫:৪৪ পিএম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬ ১৬:১৭ পিএম

মির্জাগঞ্জে বৃহস্পতিবার উপজেলা বিএনপির ভোটকেন্দ্র কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন পটুয়াখালী-১ আসনে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মির্জাগঞ্জে বৃহস্পতিবার উপজেলা বিএনপির ভোটকেন্দ্র কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন পটুয়াখালী-১ আসনে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আওয়ামী লীগকে ছাড়া অন্য দলকে বন্ধু মনে করে না ভারত এবং তাদেরই আবার ক্ষমতায় বসাতে সক্রিয় দেশটি—এমন অভিযোগ করেছেন পটুয়াখালী-১ আসনে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী।

মির্জাগঞ্জ বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১২টায় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই অভিযোগ তোলেন সাবেক এই মন্ত্রী। 

উপজেলা ভোটকেন্দ্র কমিটির নেতৃবৃন্দের সঙ্গে হওয়া মতবিনিময় সভায় আলতাফ হোসেন বলেন, ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের ভরণ-পোষণের বিষয়টি ভারত ভবিষ্যতের একটি ইনভেস্টমেন্ট হিসেবে দেখছে। ওই বিনিয়োগের অংশ হিসেবে ভারত আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বসহ এক থেকে দেড় লাখ নেতা-কর্মীর থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে।  

খালেদা জিয়ার শাসনামলে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা আলতাফ হোসেন চৌধুরী বিএনপির নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, কোনো অপশক্তি যেন নির্বাচন বানচাল করতে না পারে, সে জন্য নির্বাচনি আচরণবিধি মেনে সব ভোটারকে কেন্দ্রে উপস্থিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আওয়ামী লীগকে যদি আবার ক্ষমতায় প্রতিস্থাপন করতে না পারে, তাহলে বাংলাদেশের ওপর ভারতের যে নিয়ন্ত্রণ ছিল, তা তারা হারিয়ে ফেলবে মন্তব্য করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, “সে কারণেই ভারতের মূল লক্ষ্য হচ্ছে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বানচাল করা”। 

বিএনপির এই নেতা দাবি করেন, নির্বাচন বানচালের উদ্দেশ্যে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা নিয়মিত ভারতের সাউথ ব্লকের কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার সদস্য এবং ইউনিফর্মধারী ভারতীয় সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা