× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষি ক্ষেত্রে সঠিক তথ্যের বিকল্প নেই: কৃষি সচিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬ ২২:১৮ পিএম

ফার্মগেটের বিএআরসি মিলনায়তনে বুধবার সকালে ‘ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আয়োজনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফার্মগেটের বিএআরসি মিলনায়তনে বুধবার সকালে ‘ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আয়োজনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কৃষি ক্ষেত্রে সঠিক তথ্য সরবরাহ করতে হবে। সঠিক তথ্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।

ঢাকার ফার্মগেটের বিএআরসি মিলনায়তনে বুধবার সকালে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, “আমাদের দুর্বলতাকে চিহ্নিত করে এগিয়ে যেতে হবে। ফসলের প্রকৃত চিত্র তুলে ধরতে হবে। কোনো প্রকার তথ্য ম্যানুপুলেট করা যাবে না। কৃষির তথ্য নিয়ে মানুষ হাসাহাসি করে, তারা বলে এসব সঠিক তথ্য নয়। তাই কৃষি ক্ষেত্রে সঠিক তথ্য দেওয়ার বিকল্প নেই।

“কোনো উপকরণ ও প্রযুক্তি বিনামূল্যে দেওয়া যাবে না। প্রয়োজনে তাদের কাছ থেকে স্বল্প হলেও অর্থ নিতে হবে। কেননা বিনামূল্যে পেলে সেগুলোর কোনো মূল্য থাকে না”।- তিনি যোগ করেন।

সঠিক প্রকল্প না নিয়ে সামনে এগুনো যাবে না উল্লেখ করে মোহাম্মদ এমদাদ উল্লাহ বলেন, “বিচ্ছিন্নভাবে প্রকল্প নিয়ে এগিয়ে যাওয়া যাবে না। যথাযথ তথ্য উপাত্ত নিয়ে প্রকল্প পরিচালনা করতে হব”।

অন্যের উপর নির্ভর করে প্রকল্প শুরু করা যাবে না জানিয়ে কৃষি সচিব বলেন, “আমাদের কেন মাঠ দিসব ও কৃষক সমাবেশ করতে হবে? বরং একজন কৃষি অফিসার বা এসও ফিল্ডে ৩০ জন কৃষক কেন একসঙ্গে হবে না। তাহলে কী তারা অর্থ নির্ভরতার জন্য আসে? এ ধরনের কাজ দরকার নেই। আমরা প্রকল্প ডিপেন্ডেন্ট হওয়ার দরকার নেই। যেখানে যা করলে প্রয়োজন মিটে সে ব্যবস্থা করতে হবে। কৃষিকে ধরেই দেশের অর্থনীতিকে পরিচালিত করতে হবে। সেক্ষেত্রে কৃষিপণ্য রপ্তানির জন্য পণ্যগুলোকে ঢাকার আশপাশের চাষাবাদ করতে হবে”।

‘ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক মো. আব্দুর রহিমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)র চেয়ারম্যান, ডিএইর সরেজমিন উইংয়ের পরিচালক ওবায়দুল মণ্ডলসহ আরও অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা