× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফরিদপুরে জাকের পার্টির বিশ্ব ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬ ২২:০৯ পিএম

ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে সোম ও মঙ্গলবার হয়ে গেল জাকের পার্টির উদ্যোগে বিশ্ব ইসলামী মহাসম্মেলন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে সোম ও মঙ্গলবার হয়ে গেল জাকের পার্টির উদ্যোগে বিশ্ব ইসলামী মহাসম্মেলন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে জাকের পার্টির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক ও বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ সূফি খাজা বাবা ফরিদপুরী (রহ.)-এর ওফাত দিবস স্মরণে সোমবার এই মহাসম্মেলনের আয়োজন করা হয়।

আয়োজকদের দাবি, কয়েক বর্গকিলোমিটার এলাকাজুড়ে আয়োজিত এই সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়। সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন অন্তত ৩০ লাখ ধর্মপ্রাণ মুসলমান। সেখানে অংশ নেন উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু ধর্মাবলম্বী মানুষও।

মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ডক্টর সায়েম আমীর ফয়সল এবং মহাসচিব শামীম হায়দারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দিনভর ওয়াক্তিয়া ফরজ, সুন্নত ও নফল নামাজ আদায়, মিলাদ মাহফিল এবং ওয়াজ নসিহতের মাধ্যমে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

রাত ৯টায় প্রধান অতিথির বক্তব্যে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল দেশবাসীকে সতর্ক করে বলেন, “এদেশে জাকের পার্টি থাকতে কোনো অপশক্তিকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করতে দেওয়া হবে না। যেখানে সবাই ব্যর্থ হবে, সেখান থেকেই জাকের পার্টি দেশের হাল ধরবে।”

এই মহাসম্মেলনের সমাপ্তি ঘটে মঙ্গলবার বাদ ফজর ফাতেহা শরীফ পাঠ এবং খাজা বাবা ফরিদপুরী (রহ.)-এর রওজা শরীফ জিয়ারতের মাধ্যমে।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা