× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় সংসদ নির্বাচন

‘দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে’

বেনাপোল (যশোর) প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬ ১৪:২৫ পিএম

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬ ১৭:১০ পিএম

প্রেস ব্রিফিংয়ে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান

প্রেস ব্রিফিংয়ে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নাশকতা প্রতিরোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এর অংশ হিসেবে খুলনা, বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলার ৩১টি উপজেলা ও ১৬টি সংসদীয় আসনে মোট ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে।

বেনাপোলের দৌলতপুর সীমান্তে মঙ্গলবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান এ তথ্য জানান।

নাফিজ ইমতিয়াজ বলেন, সীমান্তবর্তী উপজেলাগুলোতে বিজিবি এককভাবে এবং অন্যান্য এলাকায় সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, র‌্যাব ও আনসারের সাথে যৌথভাবে দায়িত্ব পালন করবে। আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে বিজিবি তার মোতায়েন কার্যক্রম সম্পন্ন করবে। নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।

এছাড়াও খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) কর্তৃক নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় বিজিবি সদস্যরা সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে যৌথভাবে অপারেশন ডেভিল হান্ট-২ এ অংশগ্রহণ করছে।

গত এক বছরে খুলনা ২১ ব্যাটালিয়ন বিজিবির চোরাচালান প্রতিরোধ অভিযানে ৪৭ জন আসামিসহ প্রায় ১৪ কোটি টাকার মালামাল আটক করেছে বিজিবি। আটক মালামালে মধ্যে রয়েছে স্বর্ণ, ডায়মন্ড, আগ্নেয়াস্ত্র ও গোলবারুদ।

এছাড়া যশোর রিজিয়নের ৭টি ব্যাটালিয়নের ৬০০ কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে ৩৭৭ কোটি ৫০ লাখ টাকার বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য উদ্ধার করেছে বিজিবি। এসময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৮০ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ৫৮ কেজি স্বর্ণ, ১২৪ কেজি রৌপ্য,আগ্নেয়াস্ত্র ২৭টি, ১৫২ রাউন্ড গুলি, ৪০ হাজার ইউএস ডলার, ১ লাখ ১০ হাজার সৌদি রিয়াল, বিভিন্ন প্রকারের মাদক ২৮৩৯৩ বোতল, হেরোইন ৩৭ কেজি , ইয়াবা ২,৬৫৩৭৩ পিস, ফেনসিডিল ৪৯০৮৮ বোতল, গাজা ১৬৭৭ কেজি ও বিভিন্ন প্রকারের মেডিসিন ২ লাখ ৬৫ হাজার ৩৭৩ পিস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা