× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় তিন পুলিশ সদস্যকে হেনস্তার অভিযোগে দুই মুরগি ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়া অফিস

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬ ১৪:১৫ পিএম

বগুড়ায় তিন পুলিশ সদস্যকে হেনস্তার অভিযোগে দুই মুরগি ব্যবসায়ী গ্রেপ্তার

বগুড়ার ধুনটে মব করে তিন পুলিশ সদস্যকে হেনস্তার অভিযোগে দুই মুরগি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ধুনট উপজেলার মাটিকোড়া গ্রামের বাসিন্দা মাসুদ রানা (২৫) ও শাহিনুর জামান গোলাপ (৪৫)। 

পুলিশ জানায়, সোমবার বগুড়া সদর ট্রাফিকের টিএসআই আবুল কালাম আজাদ ধুনট থানাধীন হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই করা হয়। একটি মোটরসাইকেলের কাগজপত্র সঠিক না থাকায় মোটরযান আইনে মামলা দেওয়া হয়। অন্য মোটরসাইকেলের কাগজপত্র ঠিক থাকায় কনস্টেবল আব্দুল খালেক টিএসআইকে জানিয়ে সেটি ছেড়ে দেন।

এ সময় সেখানে উপস্থিত মাসুদ রানা ও শাহিনুর জামান গোলাপ অভিযোগ করেন, কনস্টেবল টাকা নিয়ে মোটরসাইকেলটি ছেড়ে দিয়েছেন। অভিযোগকে কেন্দ্র করে তারা স্থানীয় লোকজন জড়ো করে ‘মব’ সৃষ্টি করেন। একপর্যায়ে পুলিশের কাজে বাধা দেওয়া হয় এবং তিন পুলিশ সদস্যকে হেনস্তা করা হয়।

খবর পেয়ে ধুনট থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত কনস্টেবল আব্দুল খালেক ও আব্দুল হামিদকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় ধুনট থানার এসআই মোস্তাফিজার রহমান বাদী হয়ে গ্রেপ্তার দুজনসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে সোমবার রাতে ধুনট থানায় একটি মামলা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা