× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামায়াত নেতা আবুল হাশেমের জানাজায় মানুষের ঢল

কুষ্টিয়া প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬ ১১:৫৭ এএম

অধ্যাপক আবুল হাশেমের নামাজে জানাজা মঙ্গলবার কুষ্টিয়ার হাউজিং চাঁদাগাড়া ঈদগাহ মাঠে সম্পন্ন হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অধ্যাপক আবুল হাশেমের নামাজে জানাজা মঙ্গলবার কুষ্টিয়ার হাউজিং চাঁদাগাড়া ঈদগাহ মাঠে সম্পন্ন হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হাশেমের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

মিরপুর উপজেলা ফুটবল মাঠে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় তৃতীয় জানাজা, সকাল ৯টায় শহরের হাউজিং চাঁদাগাড়া ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়।

এর আগে সোমবার রাতে তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগরে প্রথম দফায় জানাজার নামাজ সম্পন্ন হয়। জানাজায় অংশ নিতে জামায়েতের নেতা-কর্মীসহ সাধারণ মানুষের ঢল নামে।

এই সংবাদ লেখা পর্যন্ত তাকে উপজেলার ওয়াবদা কবরস্থানে তাকে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কুষ্টিয়া-৩ সদর আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার শহরের বিক্ষোভ মিছিলের ডাক দেয় জেলা জামায়াত। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম। এসময় তিনি হঠাৎ অসুস্থ হযলে তাৎক্ষণিক তাকে কুষ্টিয়া শহরের মান্নান হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার এমন মৃত্যুতে জামায়াতের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে শোক জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা