× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন, পুড়ল ৫ শতাধিক ঘর

উখিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬ ০৯:৩৪ এএম

আপডেট : ২০ জানুয়ারি ২০২৬ ১১:৪২ এএম

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রবা ফটো

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রবা ফটো

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা  ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫ শতাধিক বসবাসরত শেল্টার আগুনে ভস্মিভূত  হয়েছে।

উপজেলার পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর  শফিউল্লাহ কাটা ক্যাম্পের  ডি ব্লকে সোমবার রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

উখিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার ডলার ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে  গিয়ে ২ ঘন্টা চেষ্টা চালিয়ে  ভোর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণ আনেন। আগুন নিয়ন্ত্রণে এপিবিএন পুলিশ, সিপিপি সদস্য  রোহিঙ্গা কমিউনিটিরা সহযোগিতা করেন ।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে সাড়ে ৪ শত  থেকে ৫ শত রোহিঙ্গাদের  শেল্টার পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত যায়নি।

এর আগে গত ২৬ ডিসেম্বরও রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উখিয়ার ৪ নম্বর ক্যাম্পে এ অগ্নিকাণ্ডে হাসপাতালসহ পুড়ে যায় ৯টি কাঁচা ঘর। 

তখন বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূতপাত হয়েছিল। তবে মঙ্গলবারের এ অগ্নিকাণ্ডের সূত্রপাত এখনও জানা যায়নি।   

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা