× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামিনে বের হয়েই ম্রো গোষ্ঠীর ওপর হামলা, আহত ১৮

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬ ১৪:১৪ পিএম

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬ ১৫:২৯ পিএম

আলীকদমে উপজেলায় ম্রো গোষ্ঠীর ওপর হামলা

আলীকদমে উপজেলায় ম্রো গোষ্ঠীর ওপর হামলা

বান্দরবানের আলীকদম উপজেলায় বাগান থেকে ফল চুরির ঘটনাকে কেন্দ্র করে জাফর নামে এক ব্যক্তি জামিনে এসেই রোহিঙ্গা ও সেটেলারদের নেতৃত্বে ম্রো জনগোষ্ঠীর ওপর হামলায় চালায় । এতে অন্তত ১৮ জন আহত হন। এদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর ।

আলীকদম উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের জানালী পাড়া এলাকায় শনিবারে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জানালী পাড়ার একটি কলা বাগান থেকে ফসল চুরির সময় নয়াপাড়া এলাকার রোহিঙ্গা বাসিন্দা ডাকাত জাফর আলমকে (৪৫) আটক করেন

গ্রামবাসীরা।

পরে তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে গ্রামবাসীদের ওপর হামলা চালিয়ে ডাকাত নামে পরিচিত জাফর আলমকে ছিনিয়ে নেয়।

আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন —ডাংয়া ম্রো (৫২), অমর ত্রিপুরা (৫০), প্রেকিক্য ম্রো (২৭), অংসং ম্রো (৩০), কটঙং ম্রো (৫০), ঙানওয়াই ম্রো (২৭), লাংছিংম্রো (৩০) ও মেনরু ম্রো (৪০)। আহত সবাই আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের জানালী পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

ডাংয়া ম্রো ও অমর ত্রিপুরাসহ গ্রামবাসীরা অভিযোগ করেন, জাফর আলম—যিনি এলাকায় ‘বাইট্টা ডাকাত জাফরথ’ নামে পরিচিত—দীর্ঘদিন ধরে জানালী পাড়ার ম্রোদের ফল বাগানন থেকে- কলা, আনারস, হলুদসহ বিভিন্ন ফসল ও গৃহপালিত পশু চুরি করে আসছিলেন।

এ বিষয়ে নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিনকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

গ্রামবাসীরা আরও জানান, একই দিন সন্ধ্যায় থানায় অভিযোগ জানানোর পর বাড়ী ফেরার পথে নয়াপাড়া কবরস্থান এলাকায় ডাকাত জাফর আলম এর নেতৃত্বে রোহিঙ্গা ও সেটেলারদের

প্রায় ৪০ জনের একটি দল ফের গ্রামবাসীদের ওপর হামলা চালায়।

এ সময় টমটমে থাকা ১৮ জন আহত হন, যাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। আহত প্রেকিক্য ম্রো ও ঙানওয়াই ম্রো বলেন, “সকালে কলা চুরির ঘটনায় থানায় লিখিত

অভিযোগ দিয়েও কোনো কার্যকর পদক্ষেপ পাওয়া যায়নি। বরং পুলিশ সন্ধ্যায় আমাদের থানায় যেতে বলে। থানায় গিয়ে ফেরার পথে দ্বিতীয় দফায় আমাদের ওপর আবার হামলা

চালানো হয়।”

তারা এ ঘটনায় দ্রুত নিরপেক্ষ তদন্ত ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন বলেন, জানালী পাড়া এলাকায় কলাছড়ি

চুরির ঘটনা নিয়ে জাফর আলম এর নেতৃত্বে ম্রোদের ওপর হামলার ঘটনা ঘটেছে, হামলায় ৭জন আহত হয়েছে ।

গুরুতর আহত ৩জনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। আহতদের পক্ষে আইনগত ব্যবস্থা নিতে থানা পুলিশকে অনুরোধ

করা হয়েছে।

আলিকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মো. হাসান জানান গতকাল রাতের ঘটনায় আহত ৫জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল, তারমধ্য

গুরুতর আহত তিনজনকে কক্সবাজার মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে আর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ীতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আলিকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আলমগীর হোসেন শাহ্ধসঢ়; জানান একাধিক মামলার আসামী চোর জাফর দুইদিন আগে জামিনে এসেই গতকাল (শনিবার) রাতে ঘটনাটি ঘটিয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় মামলা হবে। আসামীদেরকে ধরার জন্য অভিযান চলছে বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা