× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনারগাঁয়ে ৭ ডাকাত সদস্যকে আটকের পর পিটুনি: পুলিশ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬ ০৯:৩০ এএম

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬ ১২:১৯ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাত ডাকাত সদস্যকে আটকের ঘটনায় সংঘবদ্ধ এলাকাবাসী। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাত ডাকাত সদস্যকে আটকের ঘটনায় সংঘবদ্ধ এলাকাবাসী। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এশিয়ান হাইওয়ের  ডাকাতির প্রস্তুতিকালে ৭জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ছোড়া, চাপাতি ও লোহার রড উদ্ধার করা হয়।

উপজেলার শিংলাবো সেতু এলাকায় সড়কের পাশে জঙ্গল থেকে শুক্রবার রাত ৮টার দিকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- মো. আবদুল্লাহ (২২), মিন্টু (২১), হৃদয় (২০), সাগর (২৩), শিপন (১৮), জাকির হোসেন (২৫) ও জিতেন্দ্র বর্মন (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এশিয়ান হাইওয়ে সড়কের বিভিন্ন স্থানে সন্ধ্যার পর থেকে সংঘবদ্ধ ডাকাত দল যাত্রীবাহী যানবাহনে ডাকাতি করে। অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে সবার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। এভাবে অনেক দিন ধরেই চলে আসছিল। বিশেষ করে বিদেশফেরত যাত্রীদের বহনকারী গাড়িগুলোকে টার্গেট করে সর্বস্ব লুট করা হচ্ছিল।

শুকবার রাতে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ টহলকালে টর্চলাইট জ্বালিয়ে জঙ্গলের দিকে তাকাতেই ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ  ধাওয়া দিলে এলাকাবাসীও ছুটে এসে তাদের ধরে ফেলে এবং গণধোলাই দেয়। 

এ বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবদুল হক জানান, দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাতকে আটক করা হয়েছে। গণধোলাইয়ের কারণে তারা আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ বলেন, “এশিয়ান হাইওয়ে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাতকে আটক করা হয়েছে। শনিবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা